জীবনযাপন ফিচার ভ্রমণ

দুবাইতেই নির্মিত হচ্ছে ‘চাঁদের রিসোর্ট’

দুবাইতেই নির্মিত হচ্ছে ‘চাঁদের রিসোর্ট’

বিমানে চেপে দুবাই পৌঁছে যেতে পারলেই পৃথিবীতে বসেই আপনি ছুঁতে পারবেন ‘চাঁদ’। কারণ স্থলভাগে সাশ্রয়ী মূল্যে পর্যটকদের মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা দিতে দুবাইয়ে তৈরি করা হচ্ছে চাঁদের রিসোর্ট।

এ রিসোর্টের নাম রাখা হয়েছে ‘মুন ওয়ার্ল্ড রিসোর্ট’। সংক্ষেপে বলা হচ্ছে ‘মুন রিসোর্ট’বা চাঁদের রিসোর্ট। সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস সম্প্রতি এক প্রতিবেদনে জানায় এই রিসোর্ট দেখতে হবে অবিকল চাঁদের মতো। এটি নির্মাণের দায়িত্বে রয়েছে কানাডার একটি সংস্থা।

নাম যেহেতু মুন রিসোর্ট, তাই স্বাভাবিকভাবেই এর আকৃতি হবে চাঁদের মতো গোলাকার। তবে এই স্থাপত্যের উচ্চতা নেহাত কম নয়। প্রায় ৭৪৫ ফুট উঁচু হবে এই মুন রিসোর্ট। আর রিসোর্টটিকে গোলাকার অর্থাৎ চাঁদের চেহারা দিতে ব্যবহার করা হচ্ছে কংক্রিট, কাচ, স্টিল, কার্বনফাইবার এবং অ্যালুমিনিয়াম। এটি নির্মাণে খরচ হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা।

আরও পড়ুনঃ প্রিন্টার থেকে বের হচ্ছে দোসা

স্থাপত্যশিল্পীদের দাবি, পর্যটকরা যাতে মহাকাশ ভ্রমণের মতো অভিজ্ঞতা লাভ করতে পারেন সে জন্য ‘লুনার কলোনি’ নামের একটি বিশেষ রিসোর্টও তৈরি করা হচ্ছে মুন রিসোর্টের মধ্যে। এই লুনার কলোনিতে একসঙ্গে ২১ লাখ পর্যটক মহাকাশ ভ্রমণের অনুভূতি নিতে পারবেন

চাঁদের জমি কিনে কতজন সেখানে বসবাস করতে পারবে তা হয়তো কারও জানা নেই। কিন্তু এই মুন রিসোর্টে একসঙ্গে থাকতে পারবেন প্রায় এক কোটি মানুষ। কারণ এই রিসোর্টের ভেতরে থাকবে বিলাসবহুল হোটেল থেকে শুরু করে স্পা, রেস্তোরাঁসহ নানা সুযোগ-সুবিধা।

রিপোর্টার

About Author

1 Comment

  1. ১৮ সেপ্টম্বর যে বিখ্যাত ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন - tathyasangjog

    September 11, 2022

    […] আরও পড়ুন : দুবাইতেই নির্মিত হচ্ছে ‘চাঁদের রিসোর… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার