বিনোদন

পোশাক নিয়ে বিতর্কে দিশা পাটানি

দিশা পাটানি-010145-NewsEdge24

কৃতি শ্যাননকে ঘিরে ভারতীয় ঐতিহ্যবাহী রাখিবন্ধন উৎসবের বিজ্ঞাপনে পোশাকের কারণে বিতর্ক থিতিয়ে আসার আগেই এবার নতুন করে ধর্মীয় অনুষ্ঠানে পোশাক বিতর্ক উস্কে দিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। আম্বানি পরিবারের জমকালো গণেশ পুজায় তার পরিহিত একটি পোশাক নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক।

প্রতিবারের মতো এবারও আম্বানিদের ঐতিহ্যবাহী গণেশ উৎসবে উপস্থিত ছিলেন বলিপাড়ার প্রথম সারির তারকারা। বেশির ভাগ তারকাকেই দেখা গেছে মার্জিত সাজে। তবে সে ভিড়ে সম্পূর্ণ ভিন্ন লুকে নজরে আসেন দিশা। উজ্জ্বল লাল রংয়ের একটি লেহেঙ্গা পরে অনুষ্ঠানে হাজির হন তিনি। হালকা মেকআপ আর মিষ্টি হাসিতে নজর কাড়লেও, বিতর্ক তৈরি হয় তার গভীর কাট বা ‘ডিপ-নেক’ ব্লাউজ ঘিরে।

উৎসবের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে তোপ দাগতে শুরু করেন নেটিজেনদের একাংশ। গণেশ পুজোর মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে দিশার এমন খোলামেলা পোশাক পরাকে অনেকেই ‘অসংবেদনশীল’ ও ‘রুচিহীন’ বলে মন্তব্য করছেন।

একজন কৃতির প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে লিখেছেন, “কৃতি শ্যাননকে যারা ট্রোল করেছিলেন, তারা এবার এটা দেখে কী বলবেন?” আবার অন্য একজন মন্তব্য করেছেন, “উৎসব যাই হোক না কেন, ওর ব্লাউজের ধরন একই থাকে। ঢাকা পোশাকে যেন আসতেই পারেন না।”

তবে পোশাক ঘিরে এই তুমুল কটাক্ষ ও সমালোচনার বিষয়ে এখনো পর্যন্ত দিশা পাটানির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের