রানির প্রতি শ্রদ্ধা জানাতে গণভবনে এক মিনিট নীরবতা
ব্রিটেনের সদ্য প্রয়াদ রানির প্রতি শ্রদ্ধা জানাতে গণভবনে এক মিনিটের নীরবতা পালন করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। সেই সঙ্গে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
আরও পড়ুন:
প্রথমবারের মত জাতির উদ্দেশে ভাষণ দিলেন ব্রিটেনের নতুন রাজা চার্লস
সবশেষ গত বুধবার এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এরপরই তার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ।
বেশ কিছুদিন থেকেই তিনি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস ধরে জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছিলেন রানি। বালমোরাল প্রাসাদেই তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার পর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস।





