জীবনযাপন

সবচেয়ে সহজ রেসিপিতে ইলিশ পাতুড়ি

সবচেয়ে সহজ রেসিপিতে ইলিশ পাতুড়ি

গরমে সরষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশের ঝোল ইত্যাদি খেতে খেতে যারা বিরক্ত হয়ে অনেকেই দেশী রেসিপিতে একটু ভিন্নভাবে ইলিশের স্বাদ পেতে চান। তবে আজকের রেসিপিটি আপনাদের জন্যই।

আসুন দেখে নেই খুব সহজে ইলিশের পাতুরি তৈরিতে কি কি লাগছে;

উপকরণ:

ইলিশ মাছের টুকরা          ৪টি

হলুদগুঁড়া আধা                চা–চামচ

মরিচগুঁড়া                      আধা চা–চামচ

চিনি                               ১ চা-চামচ

শর্ষের তেল                    ২ টেবিল চামচ

শর্ষেবাটা                        ২ চা-চামচ

কাঁচা মরিচবাটা              ২ টেবিল চামচ

নারকেল কুরানো            ২ চা-চামচ

আস্ত কাঁচা                     মরিচ ৪টা

সয়াবিন তেল                 ২ চা-চামচ

কলাপাতা                      ৪ টুকরা

লবণ                            স্বাদমতো

প্রণালি:

প্রথমে মাছ কেটে ভালো করে ধুয়ে নিন। তারপর অল্প হলুদ, মরিচ ও লবণ দিয়ে মেখে রাখুন কিছুক্ষণ। আস্ত কাঁচা মরিচ বাদে বাকি সব উপকরণ একসঙ্গে করে নিন। মাছের টুকরাগুলো ভালো করে মিশিয়ে নিন, ১০-১৫ মিনিট রাখুন। কলাপাতা ভালো করে ধুয়ে, কেটে নিন। পাতাগুলো মুছে একটু তেল মেখে রাখুন। পাতার ওপরে মাছ রেখে তার ওপরে একটা কাঁচা মরিচ ও অল্প শর্ষে তেল দিয়ে দিন। সুতা দিয়ে পেঁচিয়ে নিন ভালো করে। চুলায় প্যান বসিয়ে একটু গরম হলে অল্প তেল দিয়ে দিন। পাতুড়িগুলো দুই পিঠ ভেজে নিন। ভাজা হয়ে গেলে সাজিয়ে পরিবেশন করুন।

রিপোর্টার

About Author

2 Comments

  1. প্রিন্টার থেকে বের হচ্ছে দোসা - tathyasangjog

    September 1, 2022

    […] বানাতে গেলে গনগনে উনুনে ধোঁয়… পানি ছিটিয়ে […]

  2. ভিন্ন স্বাদের বাদাম ইলিশ - tathyasangjog

    September 1, 2022

    […] ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে নিন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে আধা ঘণ্টার জন্য ম্যারিনেট করে রাখুন। এবার ১টি প্যানের মধ্যে মাছ নিয়ে মৃদু আঁচে ৩০ মিনিট রান্না করুন। মাছ সেদ্ধ হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন। […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের