দেশ সংযোগ ফিচার রাজনীতি

একান্ত বৈঠকে শি জিনপিং ও তারেক, গুরুত্ব পেল দ্বিপক্ষীয় সম্পর্ক

বাংলাদেশ ও চীনের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের শেষ দিনে। আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পৃথক একান্ত বৈঠক করেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সরকার।

শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রায় ৫০ মিনিটের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই নেতা একান্তে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, আনুষ্ঠানিক বৈঠকের পর এ ধরনের পৃথক বৈঠক অত্যন্ত বিরল এবং এটি বাংলাদেশের প্রতি চীনের বিশেষ গুরুত্বের প্রতিফলন।

তিনি বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে উভয় দেশের প্রতিনিধি দল উপস্থিত থাকলেও পরবর্তী একান্ত আলোচনায় দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তার ভাষায়, এই বৈঠক প্রমাণ করে চীনের নেতৃত্ব বর্তমান বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জাদুঘর পরিদর্শন করেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

চার দিনের সফর শেষে শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের। বাংলাদেশ সময় রাতে তাদের ঢাকায় পৌঁছানোর কথা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। গত ২১ জুন তিনি মালয়েশিয়া সফর শেষে চীনের তালিয়ানে যান। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নিয়ে পরে রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছান।

সফরের দ্বিতীয় দিনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে বিনিয়োগ, গণমাধ্যম সহযোগিতাসহ ১৩টি বিষয়ে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও চীন। একই দিনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

রাষ্ট্রীয় সফরজুড়ে উচ্চপর্যায়ের ধারাবাহিক বৈঠক ও একাধিক সমঝোতা চুক্তির মাধ্যমে ঢাকা-বেইজিং সম্পর্ক আরও গভীর করার বার্তা উঠে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রতিবেদক

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার