জাতীয় ফিচার

ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অসংখ্য গুম, খুন, অপহরণ, মিথ্যা মামলা ও নির্যাতন সত্ত্বেও বিএনপির একজন নেতাকর্মীও রাজপথ ছাড়েননি। কৌশলের নামে কখনো গুপ্ত বা সুপ্ত অবস্থান নেননি তারা। এক পরিবারের এক ভাই গুম হলে অন্য ভাই পরের দিন আরও তীব্রতর করে আন্দোলনে যোগ দিয়েছেন। এমন আপসহীন দলকে ষড়যন্ত্র বা অপপ্রচারে কেউ দমিয়ে রাখতে পারবে না।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (হল অব ফেম) ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সভায় সারাদেশ থেকে আসা গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা অংশ নেন। অনেকে কান্নায় ভেঙে পড়েন, প্রিয়জনের ছবি হাতে নিয়ে আকুতি জানান। তারেক রহমানও আবেগাপ্লুত হয়ে পড়েন, চোখের জল ফেলেন এবং সান্ত্বনা দেন। সভাস্থল কান্না, আহাজারি ও দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে।

তারেক রহমান বলেন, গুম-খুনের সেই বিভীষিকাময় দিন-রাতের অবসান হয়েছে। দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। স্বজনহারা মা-বাবা, ভাই-বোন, সন্তানদের সান্ত্বনা দেওয়ার ভাষা হয়তো আমাদের কাছে নেই। অনেক সন্তান এখনো অপেক্ষায়—বাবা হঠাৎ দরজায় এসে কড়া নাড়বে। অনেক মা আশা করেন, গুম হয়ে যাওয়া সন্তান হঠাৎ ফিরে এসে ‘মা’ বলে ডাকবে।

তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ ও গুম হওয়া ব্যক্তিদের প্রতি আগামী গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকারের অনেক দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনো তাদের ত্যাগ ভুলতে পারে না। বিএনপি শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে পরিকল্পনা নিয়েছে। নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে বিস্তারিত এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে দল ক্ষমতায় এলে শহীদদের নামে গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি-বেসরকারি স্থাপনার নামকরণ করা হবে, যাতে প্রজন্ম থেকে প্রজন্ম তাদের গৌরবের সঙ্গে স্মরণ রাখতে পারে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সম্প্রতি কিছু বিতর্কিত ভূমিকা সত্ত্বেও দায়িত্বশীল দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দিতে চায়। কিন্তু কেউ কেউ বিভিন্ন উসিলায় গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। গণতন্ত্রকামী সবাইকে সজাগ থাকতে হবে, যাতে এসব চক্রান্ত সফল না হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য জাহিদুল ইসলাম রনি। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরীসহ শহীদ পরিবারের সদস্যরা। তারা সুষ্ঠু বিচার ও ন্যায়বিচারের দাবি জানান।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র