জাতীয় ফিচার

খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশজুড়ে দোয়ার আয়োজন বিএনপির

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করছে বিএনপি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে ঢাকাসহ সারাদেশে মসজিদে মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে দোয়া করা হবে।’

দেশজুড়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন। বিমানবন্দরে দলের শীর্ষ নেতারা তাঁকে স্বাগত জানান। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং গুলশানের বাসভবনে যান। তাঁর প্রত্যাবর্তনে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এই দোয়া মাহফিলের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং তারেক রহমানের নেতৃত্বে দলের নতুন যাত্রার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। বিএনপির নেতারা জানান, এটি দলের ঐক্য ও উজ্জীবনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচি দলের মধ্যে নতুন প্রাণসঞ্চার করবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র