উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তাদের পদ থেকে পদত্যাগ করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। দুজনেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তাদের পদত্যাগপত্র তুলে দিয়েছেন।
এর আগে বিকেলে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তবে তফসিল ঘোষণার আগে তিনি পদত্যাগ করবেন কি না—এমন প্রশ্নে তিনি কৌশল অবলম্বন করেন।
তিনি বলেন, “আমার পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। আমাকে উপরের নির্দেশনা মেনে চলতে হয়। এ জন্য এ ব্যাপারে আর বিস্তারিত বলা সম্ভব নয়।”
এই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের ফলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তন এলো।





