জাতীয় ফিচার

সমসাময়িক বিষয় নিয়ে বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সমসাময়িক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নির্বাচন-কেন্দ্রিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনটি সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় শুরু হবে।

যদিও কর্মসূচিতে ঠিক কোন বিষয়ে উপদেষ্টা কথা বলবেন, তা নির্দিষ্ট করে বলা হয়নি; তবে জানা গেছে তিনি ‘সমসাময়িক বিষয়’ নিয়ে আলোচনা করবেন।

উপদেষ্টার দপ্তর সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গটি প্রধান্য পেতে পারে। সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনে প্রার্থিতা ঘোষণার আগে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কি না—এসব বিষয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচিত হচ্ছে।

অনেকেই মনে করছেন, বুধবারের এই সংবাদ সম্মেলনেই উপদেষ্টা আসিফ মাহমুদ তাঁর রাজনৈতিক ভবিষ্যত ও আসন্ন নির্বাচনে তাঁর অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র