জাতীয় ফিচার

বিমানবন্দর অগ্নিকাণ্ড তদন্তে চার দেশের বিশেষজ্ঞ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বিদেশি বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে কার্গো ভিলেজ ও ই-গেটের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পেছনে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা, তা খতিয়ে দেখতে চার দেশের বিশেষজ্ঞদের নিয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া, চীন, ইংল্যান্ড এবং তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা আগুনের কারণ এবং দায়ী ব্যক্তি বা কারণ চিহ্নিত করবেন।’

অগ্নিকাণ্ডটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিমানবন্দরের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে সময় লেগেছে।

রেমিট্যান্স যোদ্ধাদের সুবিধার্থে শিগগির ই-গেট পুনরায় চালু করা হবে জানিয়ে তিনি বলেন, ‘তাদের জন্য পাসপোর্ট ফি হ্রাস করা হবে।’

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং বিজিবির সাড়ে সাত ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে সীমিত আকারে আমদানি পণ্য খালাসের কাজ চলছে।

এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র