জাতীয় ফিচার

জুলাই সনদে দলীয় ঐক্য জাতীয় ঐক্য নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর করা জাতীয় ঐক্য নয়।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ইস্কাটনের নেভি কলোনিতে এনসিপির অঙ্গসংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, ‘গত ১৬ বছরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। ন্যায্য মজুরির দাবিতে ২০২৪ সালের শুরুতেও তাদের আন্দোলন করতে হয়েছে। পুলিশের গুলিতে শ্রমিকদের প্রাণ হারাতে হয়েছে। তখন শ্রমিকদের কোনো অধিকার ছিল না।’

রাজনৈতিক দলগুলোর ঐক্যকে জাতীয় ঐক্য বলা যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সবচেয়ে বেশি শোনা কথা হলো জাতীয় ঐক্য। অনেকে মনে করেন, কয়েকটি রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য গড়ে ওঠে। আজ জুলাই সনদ নামে কিছু দল একত্র হয়ে স্বাক্ষর করতে যাচ্ছে, যাকে তারা জাতীয় ঐক্য বলছে। আমরা মনে করি, এটি জাতীয় ঐক্য নয়। প্রকৃত ঐক্য তখনই হয়, যখন ছাত্র, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ঐক্য তখনই গড়ে ওঠে, যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ দেশপ্রেমের ভিত্তিতে একসঙ্গে লড়াই করে। জুলাই গণ-অভ্যুত্থানে আমরা তা দেখেছি। তখন কোনো রাজনৈতিক দলের ব্যানার ছিল না, ছিল শুধু ছাত্র, শ্রমিক আর বিভিন্ন পেশার মানুষ। আমরা সেই জাতীয় ঐক্যের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে ছাত্র-শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করবে।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র