জাতীয় ফিচার

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের সাফল্য: ড. ইউনূসের ছয় দফা প্রস্তাব বিশ্ব মঞ্চে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্য নিশ্চিত করছে এবং মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে আসা ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় ও খাদ্য সহায়তা প্রদান করছে।

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে বিশ্ব খাদ্য ফোরাম (ডব্লিউএফএফ) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং ধান, সবজি ও স্বাদুপানির মাছ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। কৃষকরা ফসলের নিবিড়তা ২১৪ শতাংশে উন্নীত করেছেন এবং জলবায়ু সহনশীল ১৩৩টি ধানের জাত উদ্ভাবন করেছেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা কৃষিতে যান্ত্রিকীকরণ প্রবর্তন করেছি, ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি প্রদান করছি, একটি শক্তিশালী খাদ্য বিতরণ ব্যবস্থা গড়ে তুলেছি, অপুষ্টি হ্রাস করেছি, খাদ্যাভ্যাসে বৈচিত্র্য এনেছি এবং মাটি, পানি ও জীববৈচিত্র্য সংরক্ষণে কৃষিকে পরিবেশবান্ধব করেছি।

বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কারের আহ্বান জানিয়ে তিনি ক্ষুধামুক্ত বিশ্ব গঠনের জন্য ছয় দফা প্রস্তাব পেশ করেন।

তাঁর ছয় দফা প্রস্তাবের প্রথম দফায় ড. ইউনূস বলেন, যুদ্ধ বন্ধ করে সংলাপ শুরু করতে হবে এবং সংঘাতপূর্ণ এলাকায় খাদ্য সরবরাহ নিশ্চিত করে ক্ষুধা ও সংঘাতের দুষ্টচক্র ভাঙতে হবে।

দ্বিতীয় প্রস্তাবে তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে, জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে হবে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকে থাকার সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করতে হবে।

তৃতীয় প্রস্তাবে তিনি বলেন, আঞ্চলিক খাদ্য ব্যাংক স্থাপন করে খাদ্য সরবরাহ চেইন স্থিতিশীল রাখতে হবে।

চতুর্থ প্রস্তাবে ড. ইউনূস বলেন, তরুণ কৃষি উদ্যোক্তা ও স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়ন, অবকাঠামো এবং বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে সহযোগিতা প্রদান করতে হবে।

পঞ্চম প্রস্তাবে তিনি রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, বাণিজ্য নীতি খাদ্য নিরাপত্তার পক্ষে কাজ করবে, বাধা সৃষ্টি করবে না।

ষষ্ঠ প্রস্তাবে তিনি বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করতে হবে, বিশেষ করে গ্লোবাল সাউথের তরুণ কৃষক ও উদ্যোক্তাদের জন্য।

এদিকে, রোমে আজকের কর্মসূচি অনুযায়ী ড. ইউনূস গ্লোবাল অ্যালায়েন্সের কার্যালয় পরিদর্শন করবেন। এছাড়া, স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে, বিকেল ৪টা ৩০ মিনিটে রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরির সঙ্গে এবং বিকেল ৫টা ১৫ মিনিটে জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

দিনের শেষে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এফএও মহাপরিচালক ড. কু দোংইউ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র