জাতীয় ফিচার

শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা; হামলাকারীদের অনতিবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

জাতীয় প্রেস ক্লাবের সামনে বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স অব প্রফেশনালস (এনসিপি) দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘রাস্তায় শিক্ষকদের ফেলে মারধর করা হবে, এভাবে শিক্ষকদের পেটানো কোনো সভ্য রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না। কোনো সভ্য সরকার এমন কাজ করতে পারে না। এই ন্যক্কারজনক কাজের জন্য হামলাকারীদের তাৎক্ষণিকভাবে ক্ষমা চাইতে হবে। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের সূর্যাস্তের আগেই মুক্তি দিতে হবে।’

রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের শিক্ষকরা তৃতীয় বা চতুর্থ শ্রেণির নাগরিকের মতো জীবনযাপন করেন। অথচ আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণির নাগরিক তৈরি করে দেশকে উপহার দেবেন। শিক্ষকরা সমাজের আদর্শ ব্যক্তিত্ব। তাদের সততা ও আদর্শ নিয়ে গল্প বলা হয়। কিন্তু মাস শেষে তাদের বেতন দেওয়া হয় মাত্র ১২ থেকে ১৫ হাজার টাকা।

তিনি আরও বলেন, শিক্ষকরা বাজারে গিয়ে মাথা নিচু করে ফিরে আসেন। তারা কখনো বুক ফুলিয়ে বাজার থেকে একটি বড় মাছ কিনতে পারেন না। শুনেছি, এমপিওভুক্ত শিক্ষকরা চাকরি শুরু করার সময় মাত্র সাড়ে ১২ হাজার টাকা বেতন পান। আমার পরিচিত একজন শিক্ষক ৩২ বছর চাকরির পর এখন ২২ হাজার টাকা বেতন পান। বর্তমানে এক কেজি ইলিশ মাছের দাম ২,৮০০ টাকা। ৩২ বছর চাকরির পরও তাকে বেতনের ১৫ শতাংশ দিয়ে এক কেজি ইলিশ কিনতে হয়। ৩০ বছর চাকরির পরেও ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা দিয়ে কোথাও বাসা ভাড়া নেওয়া সম্ভব হয় না।

তিনি বলেন, একজন শিক্ষকের প্রারম্ভিক বেতন সাড়ে ১২ হাজার টাকা, যার ২০ শতাংশ মানে মাত্র ২,৫০০ টাকা। ঢাকাসহ দেশের কোনো শহরে বা মফস্বলে ২,৫০০ টাকায় বাসা ভাড়া পাওয়া যায় না। শিক্ষকদের যথাযথ বেতন বা বাড়িভাড়া ভাতা না দিয়ে শুধু মুখের সম্মান দেওয়া অসম্মানের চেয়েও বেশি অপমানজনক। তাই শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান এই এনসিপি নেতা।

শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব ও শিক্ষাবিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, এবং যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র