জাতীয় ফিচার

শিক্ষার্থীদের জীবনের জন্য প্রস্তুত করাই লক্ষ্য: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার বলেছেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় পাসের জন্য নয়, বরং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে হবে। তিনি জোর দিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতা, পরিবেশ সচেতনতা এবং পরমসহিষ্ণুতার চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা হবে।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের শিক্ষাব্যবস্থার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের জীবনের জন্য প্রস্তুত করা। পুঁথিগত বিদ্যার পাশাপাশি তাদের মননশীলতা, যুক্তিবোধ এবং কর্মদক্ষতার বিকাশে গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পর শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক, বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে উদ্ভাবনী ও বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হবে।

শিক্ষা উপদেষ্টা জানান, শিক্ষার উন্নয়নে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। নির্ভুল ও মানসম্মত পাঠ্যবই তৈরির কাজ শুরু হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিধিমালা প্রণয়নের কাজ চলছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীত করতে অংশীজনদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার জন্য উন্মুক্ত দরখাস্তের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, এনটিআরসিএর মাধ্যমে স্কুলে প্রধান শিক্ষক ও কলেজে প্রিন্সিপাল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রকৃত মেধার মূল্যায়নের জন্য অতিরঞ্জিত ফল প্রকাশ না করার নীতি গ্রহণ করা হয়েছে। বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে। কারিগরি শিক্ষার নতুন রূপরেখা প্রণয়ন করা হয়েছে, এবং শিগগিরই মাধ্যমিক পর্যায়ের শিক্ষার রূপরেখা তৈরির জন্য পরামর্শক কমিটি গঠন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান মিসেস সুজান ভাইজ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম মুস্তাফা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসিইএসসিও) মহাপরিচালক ড. সেলিম এম আল মালিক।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র