জাতীয় ফিচার

পাহাড়ে অশান্তির ষড়যন্ত্র ব্যর্থ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাহাড়ে অস্থিরতা সৃষ্টির জন্য “চয়নশীল” নামে একজনকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হয়েছিল। তবে তদন্তে প্রমাণিত হয়েছে, তিনি কোনো অপকর্ম বা ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত নন। এই ঘটনাকে কাজে লাগিয়ে একটি মহল দুর্গাপূজাকে অশান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কিছু দুষ্কৃতিকারী বাহির থেকে ইন্ধন জোগায়, যাতে পূজার মতো ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হয়। কিন্তু এবার সারাদেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।” তিনি জানান, সরকার এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর।

ড. জাহাঙ্গীর আলম চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামীকাল (২ অক্টোবর) প্রতিমা বিসর্জনও শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।” তিনি আরও বলেন, শুধু দুর্গাপূজা নয়, বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানসহ অন্যান্য ধর্মীয় উৎসবও যেন শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেই প্রত্যাশা রয়েছে। তিনি সবাইকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্কতা অবলম্বন করেছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে অশান্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “যারা অপপ্রচার ও অশান্তি সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা ইছাপুরা সার্বজনীন দুর্গা মন্দিরে পূজা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য স্থানীয়দের প্রশংসা করেন। তার সঙ্গে ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহীম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র