জাতীয় ফিচার

জুলাই অভ্যুত্থানের বিজয়কে প্রতারণার মাধ্যমে নষ্ট করা যাবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর যারা আওয়ামী লীগকে রাজপথে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “দেশের মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত জুলাই অভ্যুত্থানকে ভুলে গিয়ে কেউ যদি আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে সুশীল সাজার চেষ্টা করে, তা জাতি কখনো মেনে নেবে না। আওয়ামী লীগের রাজনীতি ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে, এবং দল হিসেবেও এটি নিষিদ্ধ হবে। এ বিষয়ে বাংলাদেশের মানুষ কোনো আপস করবে না।” তিনি আরও বলেন, “মানুষ ছাড় দিতে পারে, কিন্তু ছেড়ে দেবে না। এত বড় দেশ ও মানুষের আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে যারা নিজেদের ইমেজ রক্ষার চেষ্টা করে, তাদের আমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখি না।”

নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে সারজিস আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “শাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। তবুও নির্বাচন কমিশন কোনো ভয় বা চাপে স্বেচ্ছাচারী আচরণ করে আমাদের প্রতীক দেয়নি। এনসিপি একটি নতুন দল, যার যাত্রা শুরুর এক বছরও পূর্ণ হয়নি। তবু প্রতীক ইস্যুতে এত সমস্যার কারণ কী? আইনগত বাধা থাকলে আমরা আপত্তি তুলতাম না।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে সারজিস আলম বলেন, “পঞ্চগড়সহ সারা দেশে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে। আমরা গুজবকারীদের কোনো সুযোগ দিতে চাই না।” তিনি রাজনীতিতে পারস্পরিক সম্মানের গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রতিটি দলের নিজস্ব পছন্দ রয়েছে। আমরা কাউকে জোর করে আমাদের সঙ্গে যুক্ত হতে বলব না, তবে রাজনীতিতে পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি।”

পরিদর্শনের সময় সারজিস আলম আটোয়ারী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্দির কমিটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবার প্রতি আহ্বান জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র