অর্থ-বাণিজ্য ফিচার

চালের দাম নিয়ন্ত্রণে থাইল্যান্ড-ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানির সিদ্ধান্ত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাজারে সরবরাহ সংকট এড়াতে এবং চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেন, “কিছু ব্যবসায়ীর বাধার কারণে নিত্যপণ্যের দাম কাঙ্ক্ষিত মাত্রায় কমছে না।” তিনি জানান, বাজার ব্যবস্থাপনায় পুরোপুরি সাফল্য অর্জন করা সম্ভব হয়নি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সাম্প্রতিক সময়ে চালের দাম কিছুটা কমেছে। সবজির দাম মৌসুমের ওপর নির্ভর করে ওঠানামা করে।”

অর্থ পাচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “যারা অর্থ পাচার করেছে, তারা সব ধরনের কৌশল জানে। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন।” তিনি জানান, এ বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারির মধ্যে কিছু অর্থ ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে যে প্রক্রিয়া শুরু করেছে, নতুন সরকার তা অব্যাহত রাখতে বাধ্য। এটি একটি আন্তর্জাতিক প্রক্রিয়া।”

ড. সালেহউদ্দিন জানান, পাচারকৃত অর্থের পরিমাণ এবং এর অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে এবং বিদেশে তাদের অ্যাকাউন্ট ও পাসপোর্টের তথ্যও সরকারের হাতে রয়েছে। তিনি বলেন, “কিছুদিনের মধ্যে পর্যালোচনা করে জানানো যাবে কতটুকু অর্থ ফেরত আনা সম্ভব। বাকি কাজ সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে।”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার