জাতীয় ফিচার

শান্তি ও ন্যায়ের পথে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান ড. ইউনূসের

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে দ্বন্দ্ব-সংঘাতে জর্জরিত বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর, ২০২৫) এক বাণীতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “মহানবী (সা.)-এর সুমহান শিক্ষা ও আদর্শ বিশ্ববাসীর জন্য অনুকরণীয়। এতে মুসলিম উম্মাহর জন্য রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা।” ঈদ-ই-মিলাদুন্নবীকে মুসলিম বিশ্বের জন্য পবিত্র ও মহিমান্বিত দিন হিসেবে উল্লেখ করে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানান।

ড. ইউনূস বলেন, “মহানবী (সা.) ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’ বা বিশ্বজগতের জন্য রহমত। পবিত্র কুরআনে আল্লাহ তাঁকে সমগ্র মানবজাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন বলে উল্লেখ করেছেন। তিনি ‘সিরাজাম মুনিরা’ বা আলোকোজ্জ্বল প্রদীপ হিসেবে কুসংস্কার, অন্যায় ও অন্ধকার থেকে মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন।” তিনি আরও বলেন, কুরআনে মহানবীর জীবনকে ‘উসওয়াতুন হাসানাহ’ বা সুন্দরতম আদর্শ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা সব যুগের মানুষের জন্য পথপ্রদর্শক।

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, মহানবীর দয়া, আনুগত্য ও মহৎ গুণাবলি বিশ্ব মানবতার জন্য শাশ্বত শিক্ষা। তিনি সকলকে এই আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র