জাতীয় ফিচার

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে সম্প্রীতির বাণী: ড. ইউনূসের শুভেচ্ছা, ঢাকায় গীতাযজ্ঞ ও মিছিল

সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাঁর এই শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী হিসেবে উদযাপিত হয়।

যখন পাশবিক শক্তি ন্যায়, সত্য ও সুন্দরকে ধ্বংস করতে উদ্যত হয়েছিল, তখন মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।

জন্মাষ্টমী উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গতকাল শুক্রবার এক বাণীতে তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। তিনি যেখানেই অন্যায়-অবিচার দেখেছেন, সেখানেই শুভশক্তিকে রক্ষা করতে অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন।

মুহাম্মদ ইউনূস আরও বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে। তিনি সবাইকে সম্মিলিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞ, বেলা ৩টায় কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল এবং রাতে শ্রীকৃষ্ণপূজা অনুষ্ঠিত হবে।

পরিষদ ও কমিটি আরও জানায়, রাজধানীর পলাশীর মোড়ে আজ বেলা ৩টায় কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র