সাবেক প্রধান বিচারপতিকে ‘দেশের সবচেয়ে বড় শত্রু’ আখ্যা, শাস্তির দাবি বিএনপির
হস্পতিবার (২৪ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ‘দেশের সবচেয়ে বড় শত্রু’ হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার রায় ছিল রাষ্ট্রবিরোধী। সরকারের এ বিষয়ে পদক্ষেপ নেওয়াকে তিনি সাধুবাদ জানান।
এদিন সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে এ বি এম খায়রুল হককে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি, যা ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল শিশু একাডেমির ভবন স্থানান্তরের সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, এটি ভেঙে ফেলা হলে শিশুদের মেধা ও মনন বিকাশে বাধা সৃষ্টি হবে।





