জাতীয় ফিচার

জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার

: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ‘ইয়ুথ ক্লাইমেট কোয়ালিশন’ উদ্বোধন উপলক্ষে ‘ম্যানিফেস্টো টক: ইয়ুথ, এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তরুণদের এই সংকট মোকাবিলায় নেতৃত্ব দিতে হবে। লোভ, ক্ষমতার মোহ, বা আর্থিক অনিয়ম থেকে দূরে থেকে দেশের স্বার্থে কাজ করতে হবে।” তিনি তরুণদের স্বচ্ছ ও নিষ্ঠার সঙ্গে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, সরকার পরিবেশ রক্ষায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে পুরনো বাস অপসারণ, ইলেকট্রিক যানবাহন চালু করা, এবং ঢাকার চারপাশে নতুন ইটভাটা নিষিদ্ধ করা। তিনি জোর দিয়ে বলেন, “উন্নয়ন প্রয়োজন, কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে নয়। গাছ কাটা, জলাশয় ভরাট, বা বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা বন্ধ করতে হবে।”

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক, এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। তরুণদের নেতৃত্বে গঠিত ১৬টি সংগঠনের সমন্বয়ে ইয়ুথ ক্লাইমেট কোয়ালিশনের এই উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন। তারা আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে জলবায়ু ও পরিবেশ ইস্যুতে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র