জাতীয় ফিচার

বিসিবিতে নতুন মুখ; বুলবুলকে পরিচালক করে প্রজ্ঞাপন জারি

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের পদ বাতিলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে মনোনীত করে প্রজ্ঞাপন জারি করেছে। শুক্রবার (৩০ মে) জারি করা এই প্রজ্ঞাপনে বিসিবির গঠনতন্ত্রের ১৩.২ (খ) (৪) ধারা অনুযায়ী বুলবুলকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সূত্র জানায়, বুলবুল শিগগিরই বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন।

গত বুধবার (২৮ মে) রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা ফারুক আহমেদকে ডেকে তাঁকে সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন। ফারুক সময় চেয়ে নিলেও বৃহস্পতিবার (২৯ মে) ক্রীড়া পরিষদ তাঁর পদ বাতিল করে। এরপরই আমিনুল ইসলাম বুলবুলের নাম সামনে আসে, যিনি বর্তমানে আইসিসিতে উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত। বুলবুল জানিয়েছেন, তিনি স্বল্প সময়ের জন্য এই দায়িত্ব নিতে প্রস্তুত এবং নির্বাচনের মাধ্যমে বিসিবিতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে কাজ করবেন।

১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক এবং ২০০০ সালে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরি করা বুলবুল ক্রিকেটে একটি সম্মানিত নাম। তাঁর নিয়োগকে বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন অনেকে। গত বছর ৫ আগস্ট রাজনৈতিক রদবদলের পর ফারুক আহমেদ অন্তর্বর্তী সরকারের পছন্দের প্রার্থী হিসেবে বিসিবির সভাপতি হন, কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্ক এবং আটজন পরিচালকের অনাস্থা প্রস্তাবের পর তাঁর অবস্থান দুর্বল হয়ে পড়ে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র