জাতীয় ফিচার

পাচারকৃত সম্পদ ফেরাতে বাংলাদেশের জোরালো আহ্বান

উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৭ মে) নিউইয়র্কে জাতিসংঘের সাউথ-সাউথ কো-অপারেশনের উচ্চ পর্যায়ের কমিটির ২২তম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এই দাবি তুলে ধরেন।

রাষ্ট্রদূত চৌধুরী বলেন, “অবৈধ সম্পদ পাচার উন্নয়নশীল দেশগুলোর অর্জনকে ক্ষতিগ্রস্ত করছে। এই সম্পদ ফিরিয়ে আনা ন্যায়বিচার, সমতা এবং আন্তর্জাতিক ব্যবস্থায় আস্থা প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।” তিনি বৈশ্বিক স্তরে সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে এই সমস্যা মোকাবিলার ওপর জোর দেন। তিনি জি-৭৭, চীন এবং এলডিসি গ্রুপের পক্ষে দেওয়া বিবৃতির প্রতি সমর্থন জানান এবং সাউথ-সাউথ ও ত্রিপক্ষীয় সহযোগিতার জন্য ইউএনডিপি প্রশাসক আচিম স্টেইনারের অবদানের প্রশংসা করেন।

তিনি আরও বলেন, “দক্ষিণের দেশগুলোর সবচেয়ে বড় সম্পদ তাদের তরুণ জনগোষ্ঠী। এই জনশক্তির সম্ভাবনা কাজে লাগাতে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তিতে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ প্রয়োজন।” তিনি তরুণদের উন্নয়ন কৌশলের কেন্দ্রে রাখার এবং সামাজিক ব্যবসা মডেলের মাধ্যমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের পরামর্শ দেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র