জাতীয় ফিচার

ঈদ উপলক্ষে ট্রেনের টিকেট বিক্রি ২১ মে শুরু

ঈদ উপলক্ষে আগামী ২১ মে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।

ঈদ উপলক্ষে যুক্ত করা হবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন। পাশাপাশি সড়কে কোনো গরুর হাট বসবে না এবং চাঁদাবাজিও করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় আজ এসব উদ্যোগের কথা জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম প্রমুখ।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকেট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট সকাল ৮টা হতে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট দুপুর ২টা হতে বিক্রি করা হবে।

রেল মন্ত্রণালয় জানায়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে এর টিকিট বিক্রি হবে ২১ মে। আগামী ১ জুনের বিক্রি হবে ২২ মে। ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে। ৩ জুনের বিক্রি হবে ২৪ মে। ৪ জুনের বিক্রি হবে ২৫ মে। ৫ জুনের বিক্রি হবে ২৬ মে। আর ৬ জুনের টিকেট বিক্রি হবে ২৭ মে।

রেল মন্ত্রণালয় জানায়, ঢাকা হতে বহির্গামী ৪৩টি আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা হবে প্রায় ৩৩ হাজার ৩১৫টি, যা শতভাগ অনলাইনে বিক্রয় করা হবে। আগামী ৩ জুন থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর থাকবে। তবে ঈদ-উল-আযহার দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

রেল মন্ত্রণালয় জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী অগ্রিম ও ফেরত যাত্রার টিকেট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হবে। একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ১ বার করে টিকেট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক ৪ টি টিকেট ক্রয় করতে পারবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র