অপপ্রচার শুধু ভারত থেকে নয়, দেশের গ্রামাঞ্চল থেকেও হচ্ছে: তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান এখনো অনেকে মেনে নেয়নি। অপপ্রচার শুধু ভারত থেকে নয়, দেশের গ্রামাঞ্চল থেকেও হচ্ছে।
আজ রোববার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে জেলা তথ্য কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
প্রান্তিক এলাকা থেকে এসব নিয়ে অপপ্রচার চলছে জানিয়ে তিনি বলেন, সাইবার প্লাটফর্মে যেকোনো ধরনের অপতথ্য এবং গুজব রোধে সরকারি কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।
এদিকে, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সবচেয়ে বড় সাইবার হামলার আশঙ্কা আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইতিহাসের সবচেয়ে বেশি ভুয়া তথ্য, গুজব ছড়ানোর চেষ্টা হবে।





