জাতীয় ফিচার

গ্রাম-শহরে বিদ্যুৎ নিয়ে কোনো বৈষম্য থাকবে না

গ্রাম-শহরে বিদ্যুৎ নিয়ে কোনো বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার দুপুরে রাজধানীতে ‘জ্বালানি সংকট থেকে উত্তরণ’ বিষয়ক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

ফাওজুল কবির বলেন, এবার গরমে আমরা লোডশেডিং সীমিত রাখার চেষ্টা করবো। এজন্য বাড়তি এলএনজি, পর্যাপ্ত কয়লাসহ অন্য জ্বালানি আনার চেষ্টা করছি। আশা করি, এটা ম্যানেজ করতে পারবো।

বিদ্যুৎ পরিস্থিতি এবার সহনীয় থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, গ্রাম-শহরে বিদ্যুৎ নিয়ে কোনো বৈষম্য থাকবে না।

তিনি আরও বলেন, ক্রাইসিস বললেই রাজনীতিবিদদের সুবিধা হয়। ক্রাইসিস বলেই রেন্টার-কুইক রেন্টার হয়েছে। ক্রাইসিসকে অনেকে সুবিধা হিসেবে নেয়।

সংবাদিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে ফাওজুল কবির বলেন, অনেকে সংবাদ করছে ভয়াবহ লোডশেডিং হচ্ছে। কিন্তু দেশে সর্বোচ্চ লোডশেডিং হয়েছে ২৪ এপ্রিল ১৩৯ মেগাওয়াট। মূলত বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলে লোডশেডিং হয়। কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এতে মেরামতে একটু সময় লাগে। কিন্তু সেটা লোডশেডিং নয়।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র