জাতীয় ফিচার

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

রাঙামাটির কাউখালীতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে চট্টগ্রামে নেওয়া হয়েছে।

আজ শনিবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় বেতবুনিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—চট্টগ্রামের রাউজান উপজেলার চৌধুরীপাড়ার তোরাপ, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেকের নূন নাহার এবং হাটহাজারীর ঈসাপুর এলাকার ছাত্তারঘাট গ্রামের মাহমুদুর রহমান। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, চট্টগ্রামগামী একটি সিএনজির সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপভ্যানের সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র