জাতীয় ফিচার

শ্রমিকদের জন্য আলাদা মজুরি বোর্ড গঠন করা প্রয়োজন: শ্রম উপদেষ্টা

শ্রম কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের জন্য আলাদা মজুরি বোর্ড গঠন করা প্রয়োজন।

বুধবার সচিবালয়ে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বিষয়ক এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

শ্রম উপদেষ্টা বলেন, সংস্কার প্রতিবেদন পর্যালোচনায় শ্রম মন্ত্রণালয়রি পক্ষ থেকে কমিটি গঠন করা হবে। ওই কমিটি সবকিছু বিবেচনা করে কাজ করবে। আমাদের আর্থসামাজিক ব্যবস্থার ওপর ভিত্তি করে যতটুকু বাস্তবায়ন করা যায় তার সবই করা হবে।

মন্ত্রণালয় দ্রুততম সময়ে সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়নে আগ্রহী জানিয়ে উপদেষ্টা আরও বলেন, প্রধান উপদেষ্টা কী বললেন, তার জন্য অপেক্ষা না করে আমরা পূর্ণাঙ্গ এই রিপোর্ট নিয়ে কাজ করব। আগামীকাল থেকেই কাজ শুরু করব। আমরা যদি ডিসেম্বরকে ধরে আগাই তাহলে তো নভেম্বর থেকে শুরু করতে হবে। ফলে যেসব সুপারিশ বাস্তবায়ন করা যায় সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র