জাতীয় ফিচার

“রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে। ঈদে মানুষ আত্মীয়স্বজনের কবর জিয়ারত করে। রোহিঙ্গাদের সেই সুযোগও নেই।

শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘রোহিঙ্গাদের দুঃখ দেখে সমাধান করতে জাতিসংঘ মহাসচিব এসেছেন। এই ঈদে না হোক আগামী ঈদে যাতে রোহিঙ্গারা নিজের দেশে ঈদ করতে পারবেন সেই প্রত্যাশা করি।’

এদিন লাখো রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানে ইফতার আয়োজন করা হয়। উখিয়ার ২০ নম্বর ক্যাম্পের ইফতার আয়োজনে পৌঁছে হাত নেড়ে শুভেচ্ছা জানান দেশছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া মানুষদের। ফিরতি শুভেচ্ছায় সিক্ত হন প্রধান উপদেষ্টা।

ইফতারে জুস, শরবত, ছোলা, মুড়ি, রুটিসহ নানান পদের খাবার পৌঁছে দেয়া হয় লক্ষাধিক মানুষের হাতে। ইফতার শেষে রোহিঙ্গাদের অনুরোধে কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র