ফিচার

চাপের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন।

মঙ্গলবার মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

গত কয়েক সপ্তাহ ধরে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি ও অনিয়ম নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

অভিযোগ উঠে, টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট এবং বাংলাদেশে রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করেছিলেন।

এসব অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাজ্যে সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত চলছিল। পাশাপাশি বিরোধী দলগুলোর পক্ষ থেকে পদত্যাগের চাপ বাড়ছিল। নানামুখী চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন টিউলিপ।

রয়টার্সের এক প্রতিবেদন মতে, টিউলিপ এরই মধ্যে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই চিঠিতে তিনি তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের একটি তদন্তের কথা উল্লেখ করেছেন।

সেখানে তিনি দাবি করেছেন, ‘তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে তিনি মন্ত্রীত্বের নিয়ম লঙ্ঘন করেননি।’

প্রতিবেদন অনুসারে, প্রধানমন্ত্রী স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সেই সঙ্গে পদত্যাগপত্রের জবাবে লেখা ফিরতি এক চিঠিতে স্টারমার বলেছেন, ‘আপনার পদত্যাগপত্র গ্রহণ করে আমিও এটা স্পষ্ট করে বলতে চাই যে, মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের উপদেষ্টা হিসেবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি আপনার বিরুদ্ধে মন্ত্রীত্বের নিয়মের কোনো লঙ্ঘন খুঁজে পাননি এবং আর্থিক অনিয়মের কোনো প্রমাণ পাননি।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার