জাতীয় ফিচার

ঢাকা শহরের ধূলা এবং বায়ুদূষণ এক বছরে কেউ কমাতে পারবেনা: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকা শহরের ধূলা এবং বায়ুদূষণ এক বছরে কেউ কমাতে পারবেনা। এটি সম্ভবও নয়। কিন্তু বায়ুদূষণ কমানোর বড় উপায় হচ্ছে ধূলাদূষণ কমানো। আমাদের আইল্যান্ডগুলো (সড়ক বিভাজক) অনাবৃত থাকে। সেখানেও সবুজায়ন অনেক বেশি জরুরি। আমরা আগামী বর্ষা থেকেই এই কার্যক্রম শুরু করবো।

রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে ঢাকার শেকড় সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ছাদ বাগান নিয়ে সেমিনারের আয়োজন আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এটি তাৎপর্যপূর্ণ। কারণ গাছ পরিবেশদূষণ কমাতে সহায়ক ভূমিকা পালন করে। বর্তমান প্রেক্ষাপটে নিরাপদ খাদ্যের জন্য এটি খুবই জরুরি। সেজন্য ছাদ বাগানের পাশাপাশি বারান্দা বাগানেও মানুষকে উৎসাহিত করা উচিত। আমাদের আশপাশে অধিকাংশ বাসায়ই ছাদে বাগান করার সুযোগ থাকে না। কিন্তু এক চিলতে হলেও বারান্দা থাকে। সেই বারান্দায় কাঁচামরিচ, ধনেপাতা, বেগুন উৎপাদন করে চাহিদা মেটানো সম্ভব। আমার মনে হয়, আপনি যদি বারান্দায় চারটি টবে বেগুন আর কাঁচামরিচ লাগান তাহলে এগুলো আর কিনে খেতে হবেনা।

তিনি বলেন, মানুষকে বেশি দিন সবুজ থেকে দূরে রাখা যায় না। সেজন্যই এখন ছাদ বাগানে মানুষের আগ্রহ বাড়ছে। তাছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য স্থানীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাকে আপনারা পরিবেশবাদী হিসেবেই চেনেন। এমন অনেক সময় হয়, যখন রাত আড়াইটার সময়ও পরিবেশের অন্যান্য সমস্যার জন্য ফোন আসে। অথচ অভিযুক্ত বিষয়টি ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট। তারপরও সবাই আমাকে ফোন করে কারণ আমাকেই তারা সবসময় পরিবেশবাদী হিসেবে চেয়ে থাকে। স্থানীয় সরকার ঢাকা শহরের সবগুলো ছাদে বাগান করার জন্য কর্মসূচি নিতে পারে।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র