জাতীয় ফিচার

“প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই নির্বাচন”

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই নির্বাচন হবে।

সোমবার বিকেলে মুন্সিগঞ্জ আদালতে শহীদ পরিবার কর্তৃক জুলাই শহীদ স্মৃতি সংযোগ করিডোরের উদ্ধোধনী অনুষ্ঠান শেষ সাংবাদিকদের এসব কথা বলেন আদিলুর রহমান খান।

শিল্পকারখানা নির্মাণের পরিবেশ রক্ষায় অগ্রাধিকারের বিষয়টি জানিয়ে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ঢাকা থেকে রাসায়নিক কারখানার কার্যক্রম মুন্সিগঞ্জে নির্মিত বিসিকের কেমিক্যাল পার্কে স্থানান্তরের কাজ চলছে। তবে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই পরিবেশের সঙ্গে কম্প্রোমাইজ করা না হয়।

তিনি বলেন, জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের রিপোর্ট বের হয়ে আসবে। এরপর রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণে সরকার এগোবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের কাজ চলছে বলেও জানান তিনি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র