জাতীয় ফিচার

“মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে”

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন , বাংলাদেশের শঙ্কার কোনো কারণ নেই। মিয়ানমার সাইটে সীমান্ত সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে।

আজ মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজের ‘বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে’ বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের শঙ্কার কোনো কারণ নেই। মিয়ানমার সাইটে সীমান্ত সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় আমরা পিছপা হব না।

তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

এর আগে কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেন, আজ তোমরা যে তেজদীপ্ত কুচকাওয়াজ প্রদর্শন করেছ তা সত্যিই প্রশংসার দাবীদার। এটা সম্ভব হয়েছে কেবল তোমাদের কঠোর প্রশিক্ষণ, নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও অদম্য আগ্রহের জন্য। মনে রাখবা, বৃহত্তর কর্মজীবনে কাজের ব্যাপ্তি ও পরিধি আরো বিস্তৃত হবে। তোমরা যখন সীমান্তে নিয়োজিত থাকবে তখন তোমাদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার ওপরই নির্ভর করবে এ বাহিনীর ভাবমূর্তি ও গৌরব।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে তবু দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি বিশ্বাস করতে চাই যে, তোমরা আমাদের হতাশ ও নিরাশ করবে না। জেনে রাখবে, তোমাদের দেওয়া নিচ্ছিদ্র নিরাপত্তাই দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করবে। তোমরাই হবে আমাদের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ আজ একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সুপরিচিত এ বাহিনী বাংলাদেশের ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে।

তিনি বলেন, বিজিবির সকল সদস্যরা সীমান্তে চোরাচালান,নারী ও শিশু পাচারসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। শুধু তাই নয়, বেসামরিক প্রশাসনের সহায়তায়ও বর্ডার গার্ড বাংলাদেশ অত্যন্ত বিশ্বস্ততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে সমগ্র দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এ জন্য আমি এ বাহিনীর মহাপরিচালক থেকে শুরু করে সর্বস্তরের সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি, সেই সকল অকুতোভয় সদস্যদের যাঁরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে ২ জন বীরশ্রেষ্ঠ এই বাহিনীকে তাদের অসম সাহস ও আত্মত্যাগের মধ্য দিয়ে গর্বিত করেছেন। এছাড়া এ বাহিনীর সদস্য হিসেবে ৮ জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম, ৭৮ জন বীর প্রতীক এবং ৮১৭ জন বীর শহীদের বীরত্বগাথায় আমাদের মুক্তিযুদ্ধ মহিমান্বিত। মুক্তিযুদ্ধে এ বাহিনীর গৌরবময় ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চির ভাস্বর হয়ে থাকবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র