শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা এলাকায় রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টায় শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা এলাকায় রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে ছেড়ে আসা রিফাত পরিবহনের একটি বাস শেরপুর হয়ে ঢাকা যাচ্ছিল। ভাতশাল নামক এলাকায় নকলা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা সড়কের একটি কুকুরকে রক্ষা করতে গেলে বাসটির নিচে চলে যায়।
এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। পরে অপর এক নারী যাত্রীকে স্থানীয় জিনোম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।





