দেশ সংযোগ ফিচার

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

পাবনার সাঁথিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

আজ শুক্রবার ভোর ৫ টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।

সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ. লতিফ জানান, ভোরে কৃষকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে রাঙামাটিয়ায় থেমে থাকা অবস্থায় সাঁথিয়াগামী মালবাহী একটি ট্রাক ধাক্কা দিলে করিমন উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।

পুলিশ পরিদর্শক আরও জানান, আহত পাঁচজনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার