জাতীয় ফিচার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ; নিহত ৩

রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আবু হানিফ (২৫) ও তার স্ত্রী ফাতেমা খাতুন (২০) এবং যুথি খাতুন (১৪)।

আজ শনিবার দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, দুপুরে মোটরসাইকেলে করে আবু হানিফ তার স্ত্রী ও শালিকে নিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুরের কাছে পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আবু হানিফ ও তার শালি যুথির মৃত্যু হয়। আহত ফাতেমাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান তিনি।

এ ঘটনায় মামলা হবে বলে জানান ওসি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র