জাতীয় ফিচার

পহেলা জানুয়ারি বই উৎসব হচ্ছে না

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় বলেছেন, নতুন করে বইয়ের টেন্ডার ও সংস্কারের কারণে এ বছর পহেলা জানুয়ারি বই উৎসব হচ্ছে না।

রোববার খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিভাগের ১০ জেলার শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে খুলনায় মতবিনিময় সভা করেb প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। বিভিন্ন সীমাবদ্ধতাসহ করণীয় নিয়ে পরামর্শ দেন সংশ্লিষ্টরা।

পরে সংবাদ মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় বলেন, ‘বাইরের একটি দেশকে বই ছাপানোর জন্য টেন্ডার দেয়া হয়েছিল যা বাতিল করা হয়েছে। নতুন বইয়ে বেশ কিছু সংস্কার ও সংযোজন করা হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে বই দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। ফলে এবার অন্য বছরের মতো পহেলা জানুয়ারি বই উৎসব হচ্ছে না। তবে জানুয়ারি মাসের মধ্যেই সব প্রাথমিক শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেয়া হবে।’

এবার নতুন বইয়ে ২৪ এর গণঅভ্যুত্থানের নানা চিত্র তুলে ধরা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবরটি মিথ্যা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র