জাতীয় ফিচার

ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবরটি মিথ্যা

প্রধান উপদেষ্টার প্রেস উইং সীমান্তে বাংলাদেশের ‘বায়রাক্তার টিবি২’ ড্রোন মোতায়েনের যে খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে।

আজ শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড় ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

এর আগে সকালে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, ভারত সীমান্তে বায়রাক্তার টিবি২ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ।

এরপর দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকে দেখা গেছে, এই খবর পুরোপুরি মিথ্যা ও গুজব। ভারত সীমান্তে এমন কোনো ড্রোন মোতায়েন করেনি বাংলাদেশ।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রতিবেদন মিথ্যা ও অতিরঞ্জিত খবর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। এ ধরনের খবর বাংলাদেশের বিরুদ্ধে চালানো অপপ্রচার।

বায়রাক্তার টিবি২ হলো তুরস্কে তৈরি আক্রমণকারী একটি ড্রোন। এটির নকশাকার হলেন সেলজুক বায়রাক্তার। তুর্কি ভাষায় বায়রাক্তার শব্দের অর্থ হলো পতাকাবাহী।

২০২১ সালে নোগোর্নো-কারাবাখের যুদ্ধে আর্মেনিয়ান বাহিনীকে এই একই ড্রোন ব্যবহার করে পরাজিত করেছিল আজারবাইজানকে।

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র