জাতীয় ফিচার

সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আগামী ৯ ডিসেম্বর (সোমবার) বাংলাদেশ সফরে আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (৬ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের এ তথ্য জানান।

মুখপাত্র জানান, এফওসির বৈঠক ‘স্ট্রাকচার্ড’ বা কাঠামোগত। সেখানে দুই দেশের পররাষ্ট্রসচিব পারস্পরিক স্বার্থ–সম্পর্কিত নানান বিষয় নিয়ে কথা বলবেন। ঢাকা থাকাকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিক্রম মিশ্রির বৈঠক হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু জানাননি।

জয়সোয়াল বলেন, এফওসির বৈঠক ছাড়াও আরও অনেকের সঙ্গে পররাষ্ট্রসচিবের আলোচনা হবে। সেই সব বৈঠক চূড়ান্ত করা হচ্ছে।

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর এই প্রথম উচ্চপর্যায়ের বৈঠকে শামিল হচ্ছে দুই দেশ। যদিও ইউনুস সরকারের গত চার মাসে দু-দেশের তিনটি টেকনিক্যাল কমিটির বৈঠক করেছে।

আরও পড়ুনঃ সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র