দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের কমরপুর এলাকায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের যদুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বাসচালক আব্দুল করিমের (৪৫) পরিচয় পাওয়া গেছে। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালের দিকে ঠাকুরগাঁও থেকে ধানবোঝাই একটি ট্রাক দিনাজপুরের দিকে আসছিল। একই সময় ঢাকা থেকে একটি বাস যাচ্ছিল পঞ্চগড়। পথে বীরগঞ্জ হাসপাতাল এলাকার যদুর মোড়ে দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক ও বাসচালক এবং এক যাত্রীর মৃত্যু হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।





