জাতীয় ফিচার

সারাদেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৮২ জন হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন ও উত্তর সিটিতে দুজন রয়েছেন। এছাড়া সিটি করপোরেশনের বাইরে বরিশাল বিভাগে একজন, ঢাকা বিভাগে দুজন ও খুলনা বিভাগে একজন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে সিটি করপোরেশনের বাইরে বরিশাল বিভাগে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, খুলনা বিভাগে ১০৯ জন, ঢাকা বিভাগে ২২১, ঢাকা উত্তর সিটিতে ১৭১ ও ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ রয়েছেন।

এছাড়া সিটি করপোরেশনের বাইরে রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র