২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু
সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো ৪৭৩ জনের।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৬০৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৩২৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার বাইরের ২ হাজার ২৩ জন।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।





