“সরকারের ভর্তুকি মূল্য পণ্য বিতরণ মানুষের জীবনকে একটু সহজ করতে ভূমিকা রাখে”
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, সরকার দেশের বিপুলসংখ্যক মানুষকে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ করে থাকে। এর মধ্যে চাল, পেঁয়াজ, চিনি, ভোজ্যতেল ও ডাল অন্যতম। সরকারের ভর্তুকি মূল্য পণ্য বিতরণ মানুষের জীবনকে একটু সহজ করতে ভূমিকা রাখে।
মঙ্গলবার বিকেলে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সৌজন্য সাক্ষাতে এলে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য, করাচি-চট্টগ্রাম সরাসরি বাণিজ্যিক জাহাজ পরিচালনা ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
সেখ বশির উদ্দিন বলেন, সরকার দেশের বিপুলসংখ্যক মানুষকে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ করে থাকে। এর মধ্যে চাল, পেঁয়াজ, চিনি, ভোজ্যতেল ও ডাল অন্যতম। সরকারের ভর্তুকি মূল্য পণ্য বিতরণ মানুষের জীবনকে একটু সহজ করতে ভূমিকা রাখে।
তিনি বলেন, সার্ক পুনর্জীবিত হলে সদস্য দেশগুলো উপকৃত হবে। দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরালো হবে।
এসময় রাষ্ট্রদূত বলেন, ইন্দো-মুসলিম সভ্যতার অংশ হিসেবে উপমহাদেশে বাংলাদেশ-পাকিস্তানের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের ভিত মজবুত করতে দ্বিপাক্ষিক বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এরই মধ্যে পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এতে সময় ও খরচ কম হওয়ায় দুদেশই উপকৃত হয়েছে। এসময় তিনি বাংলাদেশে চিনি, পেঁয়াজ ও খেজুর রপ্তানিতে পাকিস্তান সরকারের আগ্রহের কথা উল্লেখ করেন।
রও পড়ুনঃ “যদি তোমরা স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে”





