জাতীয় ফিচার

সাইবার নিরাপত্তা আইন বাতিল হলে হয়রানি মামলা রহিত হবে: আসিফ নজরুল

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল হলে সাংবাদিক, সমাজসেবক, মুক্তমনা মানুষসহ যারা নানানভাবে হয়রানি ও মামলার শিকার হয়েছেন, তাদের মামলা এমনিতেই রহিত হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়।

এ বিষয়ে আইন উপদেষ্টা বলেন, তবে কিছু মামলা থেকে যাবে, যেগুলো হ্যাকিং করে তথ্য চুরির মতো সত্যিকারের অপরাধের জন্য হয়েছে। কিন্তু ফেসবুকে লেখা বা সত্যিকারের সংবাদ লেখার জন্য যেসব মামলা হয়েছে, সেগুলো রহিত হয়ে যাবে।

এ সময় উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সাংবাদিকদের বড় অংশের ইতিবাচক ভূমিকা ছিল। তারপরও কিছু ‘সো কলড’ সাংবাদিক নেতা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন সুবিধা নিয়েছেন।

তিনি বলেন, টেকনাফের বদিকে (সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি) যেমন রাজনৈতিক বলা যায় না, তিনি ইয়াবা ব্যবসায়ী। তেমন ওইসব লোক সাংবাদিক নন, ফ্যাসিস্ট সরকারের দোসর।

 

রিপোর্টার

About Author

7 Comments

  1. নেতিবাচক কথার কারণে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে: মির্জা ফখরুল - Tathya Sangjog

    November 8, 2024

    […] আরও পড়ুনঃ সাইবার নিরাপত্তা আইন বাতিল হলে হয়রান… […]

  2. পাকিস্তানে রেলওয়ে স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৪ - Tathya Sangjog

    November 8, 2024

    […] আরও পড়ুনঃ সাইবার নিরাপত্তা আইন বাতিল হলে হয়রান… […]

  3. "বর্তমান সরকার ক্ষমতা চর্চা নয়, ছাত্রদের অনুরোধে দায়িত্ব পালন করতে এসেছে" - Tathya Sangjog

    November 8, 2024

    […] আরও পড়ুনঃ সাইবার নিরাপত্তা আইন বাতিল হলে হয়রান… […]

  4. নির্বাচনে যেতে হলে সংবিধানেও সংস্কার প্রয়োজন: সারজিস আলম - Tathya Sangjog

    November 8, 2024

    […] আরও পড়ুনঃ সাইবার নিরাপত্তা আইন বাতিল হলে হয়রান… […]

  5. নির্বাচনে যেতে হলে সংবিধানেও সংস্কার প্রয়োজন: সারজিস আলম – NewsEdge

    November 8, 2024

    […] আরও পড়ুনঃ সাইবার নিরাপত্তা আইন বাতিল হলে হয়রান… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র