সাবেক মন্ত্রী ও উপদেষ্টাসহ ২০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা, সাবেক ১০ মন্ত্রী, এক সেনা কর্মকর্তা ও সাবেক এক সচিবসহ ২০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।
প্রসিকিউশনের আবেদনের প্রক্ষিতে এ আদেশ দেন আদালত।
যাদের হাজিরের নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন-
সাবেক প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী; সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, ফারুক খান, দীপু মনি, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমসহ ২০ জন।
এই সকল ব্যক্তির বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, নির্যাতন, এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধ।
ট্রাইব্যুনালের বিচারপতিগণ তদন্তের স্বার্থে এই সকল ব্যক্তিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। তাদেরকে নির্দিষ্ট তারিখের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে হবে।
মানবাধিকার কর্মীরা মনে করছেন, এই আদেশের ফলে দেশে বিচারের প্রতিষ্ঠা হবে এবং অপরাধীরা শাস্তি পাবে।






"রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হবে রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না" - Tathya Sangjog
October 27, 2024[…] […]
"নৌ ও বিমান বাহিনী মানুষের আস্থার প্রতীক" - Tathya Sangjog
October 27, 2024[…] […]
ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ - Tathya Sangjog
October 27, 2024[…] […]
ভুটানকে হারিয়ে উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ - Tathya Sangjog
October 27, 2024[…] […]
অ্যানেস্থেশিয়া; অস্ত্রোপচারের জগতে বিস্ময় - Tathya Sangjog
October 27, 2024[…] […]