জাতীয় ফিচার

“ডিমের সাপ্লাই চেইন বিঘ্নিত হলেই আইনগত ব্যবস্থা”

দেশে ডিমের দাম অস্থিরতা ও সাপ্লাই চেইনে বিঘ্ন ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর (ভোক্তা অধিদপ্তর)।

বুধবার (তারিখ) ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, এজেন্ট ও ডিলার, ডিম ব্যবসায়ী ও সমিতির ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভায় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলীম আখতার খান এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ডিজি বলেন, ডিমের সাপ্লাই চেইনে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা চললে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমাদের লক্ষ্য হলো, ভোক্তারা যাতে সহজে এবং যুক্তিসঙ্গত দামে ডিম কিনতে পারে।

তিনি আরও বলেন, ডিমের দাম বাড়ার পেছনে বিভিন্ন কারণ কাজ করছে। আমরা এই বিষয়টি খুব গুরুত্বের সাথে বিবেচনা করছি। ডিম উৎপাদনকারী, বিক্রেতা সবাইকে মিলিয়ে এই সমস্যার সমাধান করতে হবে।

প্রতিটি জেলায় জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে প্রান্তিক খামারিদের সমন্বয়ে সংগঠন করার কথা ভাবা হচ্ছে বলেও জানান আলীম আখতার খান। তিনি বলেন, ‘প্রতিটি জেলায় প্রশাসকদের সমন্বয়ে খামারিদের সুসংগঠিত করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ীরাও পলিটিক্যাল আশ্রয়ে ছিল। এখন সেটি কমে আসছে। ধীরে ধীরে আরও কমে আসবে।’

খামারিদের সঙ্গে ফিডের ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে ভোক্তা মহাপরিচালক বলেন, ফিডের দাম কমবে। তবে একটু সময় লাগবে।

আরও পড়ুনঃ সেন্টমার্টিনে পর্যটন সীমিত: নভেম্বরে রাতে থাকা নিষেধ, ফেব্রুয়ারিতে ভ্রমণ বন্ধ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র