২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৩ জনে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩৩৮ জন রয়েছেন। এ ছাড়াও ঢাকা বিভাগে ২৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, বরিশাল বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ১২২ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং সিলেট বিভাগে ৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদের মধ্যে মধ্যে ৫১ দশমিক ৬০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৪০ শতাংশ পুরুষ।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ৭৬৪ জন। এদের মধ্যে ৬৩ দশমিক ৩০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭০ শতাংশ নারী।
আরও পড়ুনঃ ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি পেয়েছে গ্রামীণ ব্যাংক





