জাতীয় ফিচার

“অভিন্ন নদী নিয়ে নিজ দেশের স্বার্থে নয় প্রতিবেশী দেশের স্বার্থও দেখতে হবে”

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের নদ-নদী বাঁচাতে প্রয়োজনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সংক্ষেপে সার্ক) সক্রিয় করা হবে। আন্তর্জাতিক অভিন্ন নদী নিয়ে নিজ দেশের স্বার্থে নয় প্রতিবেশী দেশের স্বার্থও দেখতে হবে।

আজ বুধবার সকালে পানি ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার শিরোনামে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সেমিনারে নদীর জন্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।

এ সেমিনারে পানি সম্পদ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক নদীতে আমাদের পানির হিস্যা আছে। সেগুলোর ব্যাপারে আমরা ভারতের সাথে কথা বলব। আগে থেকে সতর্ক থাকলে এবারে বন্যায় আমাদের ক্ষতির পরিমাণ কম হত।

উজানের দেশগুলোর সাথে পানির ব্যাপারে ভাটির দেশ হিসেবে কথা বলতে হবে। অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার রক্ষায় জোরালেভাবে কাজ করবে সরকার বলেও জানান তিনি।

রিপোর্টার

About Author

7 Comments

  1. প্রথম চালানে ভারতের পথে ১৮ টন ইলিশ - Tathya Sangjog

    September 25, 2024

    […] আরও পড়ুনঃ “অভিন্ন নদী নিয়ে নিজ দেশের স্বার্থে ন… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র