জাতীয় ফিচার

“বিএনপি চায় অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চায় অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সংহতি সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

আবেগতাড়িত হয়ে বিএনপি মহাসচিব বলেন, গুমের শিকার বাবাদের সন্তানদের অবস্থা দেখে একজন বাবা হিসেবে আমাকে কষ্ট দেয়। তাই গুমে জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে।

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাতিসংঘের মাধ্যমে গত ১৫ বছরে সংঘটিত গুমের তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। সেইসঙ্গে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর দাবি জানাই।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি চায় অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি।

আরও পড়ুনঃ বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার দেবে রাশিয়া

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র