জাতীয় ফিচার

বগুড়ায় বাস ছিনতাইচেষ্টাকালে লাফিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু

বগুড়ার শেরপু‌রে দিনদুপুরে ছিনতাই চেষ্টার সময় চলন্ত বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়ে সান‌জিদা স্বর্ণা (২১) না‌মে এক বিশ্ববিদ‌্যালয় ছাত্রীর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

আজ ব‌ুধবার দুপুর ১২টার দিকে উপ‌জেলার মির্জাপুর ধনকু‌ন্ডি এলাকায় এ ঘটনা ঘ‌টে। পরে পুলিশ অভিযান চালিয়ে শাজাহানপুরের লিচুতলা বাইপাস থেকে ছিনতাই হওয়া বাস ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত র‌নি মোল্লাকে (২৯) আটক ক‌রে‌ছে।

নিহত সান‌জিদা আমে‌রিকান ইন্টারন‌্যাশনাল ইউনিভা‌র্সিটির শিক্ষার্থী ও বগুড়া শহরের স্নিগ্ধা আবাসিক এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা বগুড়াগামী শাহ্ ফ‌তেহ্ আলী প‌রিবহ‌নের এক‌টি বাস শেরপুরের ধনকু‌ন্ডি এলাকার ফুড ভি‌লেজ রেস্টু‌রে‌ন্টে যাত্রাবিরতি দেয়। এ সময় অনেক যাত্রী বাস‌ থে‌কে নে‌মে যান। বা‌সে ওই শিক্ষার্থীসহ আরও কয়েকজন নারী যাত্রী ছি‌লেন। কিছুক্ষণ পর রনি নামের ওই যুবক বাসে চালক বা কোনো স্টাফ না থাকার সুযোগে আকস্মিকভাবে গাড়ি নি‌য়ে সেখান থে‌কে‌ বগুড়ার দিকে রওনা দেয়। আতঙ্কে সানজিদাসহ বা‌সের ভেত‌রের যাত্রীরা চি‌ৎকার কর‌তে থা‌কেন। এ সময় গাড়িটি মির্জাপুর এলাকায় পৌঁছা‌লে বাস ছিনতাই আত‌ঙ্কে ওই ছাত্রী বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়েন। আহত অবস্থায় স্থান‌ীয়রা ত‌া‌কে উদ্ধার ক‌রে শেরপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে সেখানে মৃত্যু হয়।

শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ঘটনা জানার পরই অভিযান চালিয়ে ছিনতাই হওয়া বাসসহ রনিকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ “জাতি অপমান থেকে মুক্ত হতে চায়”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র